তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিট। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে অসহায় ও খেটে খাওয়া পথচারীদের মাঝে ঠান্ডা পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়।
প্রচণ্ড গরমে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় গরমজনিত অসুস্থতা এড়াতে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিটের চেয়ারম্যান আলী আহমদ, ভাইস চেয়ারম্যান আহমেদ হোসেন, সেক্রেটারি মো. মাসুদ হাসান কিজিল, সদস্য সোহেল রেজা, ডা. মাসুদুল হকসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিটের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
