রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

মিরপুরের পল্লবীতে শিশু রামিসাসহ দেশের সকল শিশু কিশোর হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে ” সোনারগাঁ উপজেলা খেলাঘর ” শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা খেলাঘরের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান,সিসিমপুর সাবেক কান্ট্রি ডিরেক্টর মোঃ শাহআলম, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী শিল্পীগোষ্টির সভাপতি শংকর প্রকাশ, খেলাঘরিয়ান কাজি লিটু, ভূবনডাঙ্গা খেলাঘর আসরের আহ্বায়ক হাসি আলম প্রমূখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিশার সাথে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে বক্তারা আরো বলেন, আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ