রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরে সুশাসনের জন্য জনগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

শ্যামনগরে সুশাসনের জন্য জনগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

শ্যামনগরে সুশাসনের জন্য জনগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগরে সুশাসনের জন্য জনগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
২১ মে (বৃহস্পতিবার) নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন ( এনজিএফ) প্রধান কার্যালয়ে ওয়েসডা এবং এনজিএফ এর যৌথ উদ্যোগে "সুশাসনের জন্য জনগণের ভুমিকা" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনজিএফের নির্বাহী পরিচালক মো: লুৎফর রহমানের সভাপতিত্বে ও এনজিএফ কর্মকর্তা আমিনুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ওয়েসডা নির্বাহী পরিচালক
ড. এস এম হক, বিশেষ অতিথি ওয়েসডা |
 

পরিচালক অধ্যাপক ডঃ শাহ আলম, ওয়েসডা পরিচালক আধ্যাপক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল্যাহ আল ফারুক, অধ্যক্ষ একরামুল কবীর, সুপার: মাওলানা মোস্তফা রেজাউল করিম, সাবেক প্রধানশিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, প্রধানশিক্ষক আসাদুজ্জামান মিঠু, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, এনজিও প্রতিনিধি আনিছুর রহমান মিলন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সৎ, 

যোগ্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করা। নাগরিকদের অধিকার সচেতন, দেশের আইন, সংবিধান এবং নিজের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা, ভোটের ধারনা, স্বচ্ছতা ও নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন, স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে নজরদারি রাখা এবং উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করা।সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উগ্রবাদ বা গুজবের মতো ক্ষতিকর বিষয়গুলো প্রতিরোধে ভূমিকা রাখা,নিজে আইন মানা এবং অন্যকে আইন মানতে উৎসাহিত করা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণ করা বিষয়ে আলোচনায় স্থান পায়। 

সাহেব রেজা ( শ্যামনগর) সাতক্ষীরা  প্রতিনিধি: