রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি।

**নিউজ ডেস্ক** 

ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।তাদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।

 

ফেরত আসা যুবকরা জানান, গার্মেন্ট কারখানায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্ত পথে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের মাধ্যমে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়।প্রায় ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ায় তারা দেশে ফেরার সুযোগ পান।

 

ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা দেয়া যায়।
 
এদিকে ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। তারা আরো জানান, এখনো ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘গার্মেন্ট কারখানায় কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। তারা যেহেতু প্রাপ্তবয়স্ক তাই নিজ নিজ দায়িত্বে রাতেই বাড়ি রওনা দিয়েছেন।’

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য বলেন, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।