রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দ্বিতীয় দিনেও শ্রীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ,বাসের সংকট, বাড়তি ভাড়া

ঈদের দ্বিতীয় দিনেও শ্রীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ,বাসের সংকট, বাড়তি ভাড়া

ঈদের দ্বিতীয় দিনেও শ্রীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ,বাসের সংকট, বাড়তি ভাড়া

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও শিল্পাঞ্চল শ্রীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড ও মহাসড়কে মানুষের ভিড় দেখা গেছে।
বিশেষ করে পোশাক কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা কাজের ব্যস্ততা ও ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে না পারায় এখন গ্রামের পথে ছুটছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ পিকআপে করে পরিবার-পরিজন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শ্রীপুরের মাওনা, নয়নপুর, ভবানীপুর ও জৈনা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীদের দীর্ঘ অপেক্ষার পর যানবাহনে উঠতে হচ্ছে। অনেকেই অভিযোগ করেন, সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
নয়নপুর এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ট্রাকে বাড়ি ফিরছিলেন এক পোশাক শ্রমিক। তিনি বলেন, “ঈদের আগে ছুটি পাইনি। এখন কোনোভাবে বাড়ি যাচ্ছি, যাতে পরিবারের সঙ্গে অন্তত কিছুটা সময় কাটাতে পারি।”
আমিনা খাতুন নামে এক নারী বলেন, “বাসে ভাড়া বেশি চাচ্ছে, আবার সিটও পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পিকআপে উঠেছি।”
তবে যাত্রীদের স্বস্তির বিষয় হলো, মহাসড়কে যানজট তুলনামূলক কম থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত সড়কে বড় ধরনের যানজট নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”