রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা খেলাধুলা নিয়ে রাজনীতি নয়”— হাফেজ আব্দুল মুনতাকিম এমপি

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা খেলাধুলা নিয়ে রাজনীতি নয়”— হাফেজ আব্দুল মুনতাকিম এমপি

সৈয়দপুরে জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা খেলাধুলা নিয়ে রাজনীতি নয়”— হাফেজ আব্দুল মুনতাকিম এমপি

খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। ২৯ মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। “ক্রীড়াঙ্গন সৈয়দপুর” নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে আগামী দিনের সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়ে তোলার নানা পরিকল্পনার কথা উঠে আসে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয় ডিসএবল ক্রিকেট দলের মো. ইমরান গোপী, সাবেক জাতীয় এ দলের ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের মহিউদ্দিন রানু, সাবেক জাতীয় ফুটবলার মো. আবুল কালাম আজাদ, ফুটবলার হাবিবুর রহমান নোলক, মো. জসিম উদ্দিন, ওমর ফারুক এবং জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায়সহ জাতীয় দলের খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, মামুনুর রহমান রাজু।

 

এ সসময় শুভেচ্ছা বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক ফুটবলার আবুল কালাম আজাদ, মোকসেদ আলী ও আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় আবুল কাশেম।

সৈয়দপুর প্রতিনিধি