রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। 

 

এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।