মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় বেপারী একই গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।
