শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেফতার

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেফতার

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেফতার

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোছা. সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্বামী ও মাদক কারবারি মো. প্লাবন মিয়া (৪০) পলাতক রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাথী বেগম গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মো. মনির হোসেনের মেয়ে ও প্লাবন মিয়ার স্ত্রী। পলাতক প্লাবন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকসংক্রান্ত ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়া এলাকায় প্লাবন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাবন মিয়াসহ কয়েকজন পালিয়ে যান। পরে বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাথী বেগম ও প্লাবন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘ইয়াবা ও টাকা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’ 

গাইবান্ধা প্রতিনিধি