শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় পুলিশের সিএনজিকে ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত

কসবায় পুলিশের সিএনজিকে ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত

কসবায়  পুলিশের সিএনজিকে  ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সিএনজিকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ৪ পুলিশ সদস্য আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এর ডিউটি চলাকালে এনা পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৩৯১৭) সিএনজির বাম পাশের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় ডিউটিতে থাকা এসআই নিজাম উদ্দিন, এসআই সিরাজুল মনির, এমদাদুল হকসহ মোট ৪ জন পুলিশ সদস্য আহত হন।
 

পরে আহতদের দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পর এনা পরিবহনের বাসটি থানায় আটক করা হয়েছে। তবে বাসটির সুপারভাইজার, চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম