রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে পাঁচটি মোবাইল কোর্ট মামলা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগুরা সদর থানাধীন গৌরিচরনপুর, রাজারামপুর, জাগলা পাড়া এবং মশলা গবেষণা কেন্দ্র আবাসিক এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—গৌরিচরনপুর গ্রামের মোঃ মামুন মোল্যা (২৪), রাজারামপুরের সালমান রহমান সজল (২৬), জাগলা পাড়ার মোঃ হারুন রশিদ (৩০) এবং মশলা গবেষণা কেন্দ্র আবাসিক এলাকার মোঃ লিমন প্রামানিক (২৪) ও মোঃ ইমন (২১)।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পাঁচটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, সালমান রহমান সজলকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মোঃ হারুন রশিদকে ৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মোঃ লিমন প্রামানিককে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং মোঃ ইমনকে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।