বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আজও আমাদের স্মৃতিতে অমলিন।
তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান প্রযোজক ও নাট্যকার প্রয়াত মোহাম্মদ বরকতুল্লাহ-র জীবনসঙ্গী।
নৃত্যজীবন
▪️ সত্তরের দশক থেকে নৃত্যচর্চা শুরু।
▪️ স্বাধীনতার পর এ দেশে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বিস্তারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
▪️ ভরতনাট্যম, কত্থক, মণিপুরী – শাস্ত্রীয় নৃত্যের তিন ধারায় তালিম নিলেও পরবর্তীতে জীবন উৎসর্গ করেন লোকনৃত্যকে।
▪️ ছোট দুই কন্যা বিজরী বরকতুল্লাহ ও কাজরী বরকতুল্লাহকে সময় দিতে গিয়ে শাস্ত্রীয় ধারার পরিবর্তে লোকনৃত্যকেই বেছে নেন জীবনের পথচলার সঙ্গী হিসেবে।
শিক্ষা ও কর্মজীবন
▪️ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর।
▪️ যোগ দেন পারফর্মিং আর্টস একাডেমিতে।
▪️ দীর্ঘ ২৭ বছর কর্মরত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের প্রোডাকশন ডিরেক্টর হিসেবে।
অভিনয় জীবন
▪️ ১৯৮০ সালে নাটক “মারিয়া আমার মারিয়া” দিয়ে টেলিভিশন অভিনয়ে আত্মপ্রকাশ।
▪️ জনপ্রিয় নাটক ঘরে বাইরে, অস্থায়ী নিবাস, বড় বাড়ি, কথা বলা ময়নাসহ আরও বহু নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা।
অর্জন ও সম্মাননা
২০১৮ – শিল্পকলা একাডেমি পদক।
▪️ ২০২২ – রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।
২০ সেপ্টেম্বর ২০২৩ – এই প্রথিতযশা শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করেন।
আজ তাঁর প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সালাম নৃত্যগুরু – জিনাত বরকতুল্লাহ।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা