শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাগুরার নঃ শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ বাবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ কাজী মাজহারুল হক উৎপল এবং সাংগঠনিক সম্পাদক-২ মোঃ উজ্জল হোসাইন।
৮নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি তরিকুল শেখের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত নেতাকর্মীরা মাসুদ হাসান খান কিজিলকে মেয়র পদপ্রার্থী হিসেবে দেখতে চান এবং তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ড বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোঃ সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা প্রতিনিধি