রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেনে'র শুভ জন্মদিন।

আজ কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেনে'র শুভ জন্মদিন।

আজ কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেনে'র শুভ জন্মদিন।

 

তোমার কথা বলা যেন মধুবালা,
হাঁটাচলা সোফিয়া লরেন।
অঞ্জন দত্তের গানের মতোই ঘুরেফিরে তিনি বারবার হাজির হয়েছেন আমাদের কাছে—
চলচ্চিত্র জগতের ইটালীয় দেবী বলে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন।
প্রকৃত নাম – সোফিয়া ভিললানি সিকোলোন।
দারিদ্র্যের জীবন থেকে উঠে আসা এই মেয়েটি একসময় হয়ে ওঠেন আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রতীক ও বিশ্বসুন্দরী।


১৯৬১ সালে Two Women ছবিতে অভিনয়ের জন্য অস্কার পান – ইংরেজি ছাড়া অন্য ভাষার ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জয়ী প্রথম নারী তিনি।
আন্তর্জাতিক খ্যাতি পান Boy on a Dolphin, The Pride and the Passion ছবিতে অভিনয় করে।
অভিনয় করেছেন কিংবদন্তি নায়ক ক্লার্ক গেবল, পিটার সেলার্স, চার্লটন হেস্টন, ফ্র্যাঙ্ক সিনাত্রা, ক্যারি গ্রান্ট, মার্লন ব্রান্ডো, গ্রেগরি পেক, পল নিউম্যানসহ অসংখ্য তারকার সঙ্গে।
চার্লি চ্যাপলিন পরিচালিত শেষ ছবি A Countess from Hong Kong-এর নায়িকাও ছিলেন তিনি।
তাঁর এবং মার্সেলো মাস্ত্রোইয়ানির জুটি দর্শকদের হৃদয়ে আজও অমলিন – Marriage Italian Style, Sunflower ইত্যাদি ছবির মাধ্যমে।
১৯৫৭ সালে বিবাহ করেন ইতালীয় প্রযোজক কার্লো পন্টিকে। প্রায় ৫০ বছরের জীবনসঙ্গীকে হারান ২০০৭ সালে।


১৯৯৪ সালে Prêt-à-Porter ছবির মাধ্যমে প্রায় ৬০ বছর বয়সে আবারো দর্শক মাতান।
২০০৯ সালে ড্যানিয়েল ডে-লুইসের বিপরীতে অভিনীত Nine ছিল তাঁর শেষ দিকের কাজ।
দুই ছেলের মা হয়ে পরিবারেও সমান নিবেদিত ছিলেন।


অগণিত চড়াই-উতরাই পেরিয়ে, শূন্য থেকে শুরু করে, মনোবল, প্রতিভা ও সৌন্দর্যের জোরে তিনি জয় করেছেন সারা বিশ্বের ভালোবাসা।
আজ এই মহানায়িকার ৯১তম জন্মদিন।
অসীম শ্রদ্ধা ও শুভকামনা রইলো সোফিয়া লরেনের জন্য।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা