শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটির বরকলে নৌকাডুবি: চারদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির বরকলে নৌকাডুবি: চারদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির বরকলে নৌকাডুবি: চারদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মো. ওবায়দুল্লাহ (১৯) নামের এক যুবকের মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৩১ মে বিকেল ৫টার দিকে বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত নৌকা বাঙ্গালটিলা বাজার সংলগ্ন নদীপথে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রী মো. ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।নিহত ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাঁতার জানতেন না।
 

ঘটনার চারদিন পর, আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা বরকল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ওবায়দুল্লাহর পিতার নাম মো. মোবারক আলী। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

রাঙ্গামাটি জেলা  প্রতিনিধি, মোঃ কামরুল ইসলাম