অদ্য বিকাল ৩ ঘটিকায়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ করার প্রেক্ষিতে, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি বিদ্যালয়ের বডিং মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া (সদর-বিজয়নগর)-৩ আসনের অত্যন্ত জনপ্রিয় ও জননন্দিত নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি)।
তিনি বলেন-'গাছ' প্রকৃতির দেওয়া নেয়ামত যা মানুষের শরীরে অক্সিজেন যুগায়। গাছ মানুষের দৈনন্দিন জীবনের অনেক চাহিদা পূরণ করে। ঘর বাড়ি তৈরিতেও মানুষের চাহিদা মেটায়।
তিনি আরো বলেন - একটি গাছ কাটলে যেন ওই জায়গায় আরো একটি গাছ লাগানো হয়।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আবু সাইদ। অন্নদা সরকারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানাবা মোছাম্মদ সাবিনা ইয়াসমিন। এছাড়া জেলা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: সোহেল রানা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
