সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে  নগদ অর্থ বিতরণ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী  ওয়াহেদপুর পশ্চিমপাড়া (বড়বাড়ী) নবজাগরণ মানবকল্যান সংগঠনের উদ্যোগে পবিত্র ঈঁদুল আজহা ২০২৬ উপলক্ষে এলাকার  অসচ্ছল ও সুবিধা বঞ্চিত  অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের প্রাক্তন প্রভাষক মাওলানা ওসমান গনী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ৪ সুবিল ইউনিয়ন জনগণের দোয়া প্রত্যাশী, ও (সুজন) সুশাসনের জন্য নাগরিক এর সুবিল ইউনিয়ন সভাপতি, সমাজসেবক দানবীর আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সুনামধন্য সভাপতি আলহাজ্ব হজরত 

মাওলানা আবদুল হাকিম। এ সময় তারা তাদের বক্তব্যে এলাকার বিত্তবানদের কে অসহায়দের পাশে থাকার আহবান জানান এবং সাধ্য অনুযায়ী  গরিবদের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও এলাকার উন্নয়নের সার্থে  সব সময় কাজ করার আহ্বান জানান। এবং বিগত দিনে যারা সংগঠনের পাশে থেকে বিভিন্ন দুর্যোগ এলাকায়   সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন  বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মোঃ সুন্নী কাউসার ও মালদ্বীপ প্রবাসী পেশাজীবি মোঃ নাছির উদ্দিন মোঃ ইমন প্রমুখ। উল্লেখ্য  সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই করুণা- কালীন সময়ে আর্থিক সাহায্য   রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও পবিত্র ঈদে ঈদ সামগ্রী নগদ বিতরণসহ  এলাকার সামাজিক ও মানবিক কাজে  সংকলনটি সব সময় সততার সাথে কাজ করে যাচ্ছে ।

বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা।