রাজবাড়ীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।
সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, আইন সংশোধনের প্রয়োজনীয়তা, কার্যকর প্রয়োগ এবং ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি সুষ্ঠু বাজারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি |
