রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি ও দখলদারিত্ব আর দেখতে চাই না: শিবির সভাপতি জাহিদুল ইসলা ।

চাঁদাবাজি ও দখলদারিত্ব আর দেখতে চাই না: শিবির সভাপতি জাহিদুল ইসলা ।

চাঁদাবাজি ও দখলদারিত্ব আর দেখতে চাই না: শিবির সভাপতি জাহিদুল ইসলা ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো হত্যা, চাঁদাবাজি বা দখলদারিত্ব সহ্য করা হবে না। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত, তাদের চিরতরে উৎখাত করতে হবে। 

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। এই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে শুধু যুব সমাজ। দেশের মেধাবী শিক্ষার্থীরা যদি সঠিকভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায়, তবে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।’

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি এই মন্তব্য করেন। 

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ছাত্রশিবির কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর মনোনীত জেলার পাঁচ সংসদ সদস্য প্রার্থীর নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়।