সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুগঞ্জে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ০২ মাদক কারবারী গ্রেফতার‎

আশুগঞ্জে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ০২ মাদক কারবারী গ্রেফতার‎

আশুগঞ্জে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,  ০২ মাদক কারবারী গ্রেফতার‎

০৫/০৬/২০২৬ খ্রি. বিকাল ১৬.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি আটক করে। সিএনজিটি তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।


‎অপর একটি অভিযানে বিকাল ১৬.২০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি Suzuki Gixxer মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেল আরোহীকে তল্লাশী করে ৩৯০ (তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। 


‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আজাহান মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি মাদক মামলাসহ ০৬টি মামলা রয়েছে। 


‎গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
‎১। আজাহান মিয়া প্রঃ হান মিয়া 
‎পিতা- মৃত বজলু মিয়া
‎সাং- বেতবাড়িয়া
‎থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
‎জেলা –ব্রাহ্মণবাড়িয়া
‎২। মোরছালিন মিয়া 
‎পিতা- রফিকুল ইসলাম
‎সাং- শুরিয়াব জাঙ্গীর
‎থানা- রূপগঞ্জ
‎জেলা- নারায়ণগঞ্জ
‎এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন  |