শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুর থানা পুলিশের অভিযানে ৯৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ২

মহিপুর থানা পুলিশের অভিযানে ৯৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ২

মহিপুর থানা পুলিশের অভিযানে  ৯৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ২

কুয়াকাটা পৌর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার ৫৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের পেছনের টিনশেড ঘর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—বরগুনা জেলার আমতলী থানার কৃষ্ণনগর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহিন আলম ফকির (৪২) এবং পটুয়াখালী জেলার তুলাতলী এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইমরান হাওলাদার (১৯)।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি বিশেষ আভিযানিক দল কুয়াকাটার একটি আবাসিক হোটেলের পেছনে অভিযান চালায়। 

এ সময় ওই হোটেলের পিছনে একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে ৯৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরেই এই চক্রটি পর্যটন নগরী কুয়াকাটার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, কুয়াকাটার মতো পর্যটন এলাকায় নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে অপরাধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে আসবে।

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি: