অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার
০৭/০৬/২০২৬ খ্রি. রাত ২৩.২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ০৩নং সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার জনতা ব্যাংক এর সামনে হতে শীর্ষ ছিনতাইকারী রিগানকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রিগানের বিরুদ্ধে ইতিপূর্বে ০৯টি ডাকাতির প্রস্তুতি, ০১টি হত্যা, ০১টি মাদক ও ০২টি অন্যান্য ধারার মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ রিগান
পিতা- মৃত ইয়াছিন মিয়া
সাং- কান্দিপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন
