সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৬১ দোকান

রায়পুরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৬১ দোকান

রায়পুরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৬১ দোকান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী স্টিল ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন খাল ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে খালের ওপর ও সংলগ্ন সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ ৬১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে খাল খনন কার্যক্রম শুরুর পথ সুগম করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা ৩ মিনিট থেকে বিকেল ৪টা ৪৭ মিনিট পর্যন্ত উপজেলার ৪৩ নম্বর চরবংশী মৌজার আর.এস. ৩ নম্বর খতিয়ানের ১৭৩৩৬ দাগভুক্ত খাল শ্রেণির সরকারি ভূমিতে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ৬১টি স্থাপনা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এছাড়া খালের ওপর নির্মিত একটি কালভার্ট আংশিকভাবে অপসারণ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল এবং রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাল খনন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এর আগে অবৈধ দখলদার ও ব্যবসায়ীদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়। পাশাপাশি মাইকিং করে দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি উদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। ভবিষ্যতেও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান। 

মাহাবুব হো‌সেন র‌নি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: