আজ বুধবার দুপুরে কসবার কুটি-চৌমুহনীতে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনের বিরুদ্ধে মোঃ সামস তাবরেজ, পরিদর্শক বি এস টি আই, কুমিল্লা এর প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত ফিলিং স্টেশনের ০৩ টি পাম্প যথাক্রমে অকটেন, পেট্রোল, ডিজেল এর পরিমাপ করা হয়। ডিজেল পাম্পের মেশিন রিডিং এ প্রতীয়মান হয় যে উক্ত পাম্পে প্রতি লিটার ডিজেলে টলারেবল লেভেল থেকে কম দেয়া হচ্ছে।
এ অপরাধ আমলে নিয়ে উক্ত মেসার্স ড্রাইভার ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
