শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মালামাল অপসারণে গিয়ে হামলা, আহত কয়েকজন সরকারি গাড়ি ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

শ্রীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মালামাল অপসারণে গিয়ে হামলা, আহত কয়েকজন সরকারি গাড়ি ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

শ্রীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মালামাল অপসারণে গিয়ে হামলা, আহত কয়েকজন সরকারি গাড়ি ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এমসি বাজার এলাকায় বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগের মালামাল খুলতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সরকারি গাড়ি ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনাও ঘটে।
 

বুধবার (১০ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, একটি শিল্প প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগের মালামাল অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার বিকেলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২, মাওনা জোনাল অফিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রাহকের সঙ্গে আলোচনা করে।
 

প্রায় দেড় ঘণ্টার আলোচনার পর গ্রাহক বকেয়া পরিশোধে সম্মত হন। তবে তাৎক্ষণিকভাবে অর্থের ব্যবস্থা করতে না পারায় বিদ্যুৎ সংযোগের মিটার ও আনুষঙ্গিক মালামাল খুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে ওই কার্যক্রম সম্পন্ন করা হয়।
এরপর মালামাল সরকারি গাড়িতে তোলার সময় গ্রাহক ও তার সহযোগীরা বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে কয়েকজন কর্মী আহত হন এবং সরকারি গাড়ি ও সরঞ্জাম ভাঙচুর করা হয়।
 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ডিজিএম ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২, মাওনা জোনাল অফিসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামার কথা উল্লেখ রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: