রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খোলামেলা দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন জেসিকা

খোলামেলা দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন জেসিকা

খোলামেলা দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন জেসিকা

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর বসেছে সৌদি আরবের জেদ্দায়। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (৫ নভেম্বর) হলিউড তারকা জেসিকা অ্যালবা তার ক্যারিয়ারের আলোচিত একটি বিষয় তুলে ধরেন।অভিনেত্রী বলেন, ২০০৫ সালে টিম স্টোরি পরিচালিত মার্ভেলের ছবি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ সু স্টর্ম চরিত্রে অভিনয় করতে গিয়ে একটি দৃশ্যে সু স্টর্ম ব্রিজের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দৃশ্যমান হয়—এ দৃশ্যটি সবচেয়ে অপছন্দের দৃশ্য।

তিনি বলেন, ‘ওই দৃশ্য ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর নিজেও বেশ সংযত মানুষ। অনেক দিন ধরে ওই দৃশ্যের কথা ভাবলেই ভয় লাগত।জেসিকা অ্যালবা অবশ্য সু স্টর্ম চরিত্রটিকে খুব ভালোবাসেন। তিনি বলেন, সেই সময়ের সুপারহিরো ও অ্যাকশন ছবিতে প্রচলিত লৈঙ্গিক ধারণাকে ভেঙে দিয়েছিল এই চরিত্র। সে ছিল মা-সুলভ, দয়ালু—কিন্তু একই সঙ্গে দৃঢ়, নিজের মত স্পষ্টভাবে বলত।

তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ। সেই সময় নারী চরিত্রগুলোকে সাধারণত উদ্ধার করে কেউ একজন; নারী ছিল সমস্যার কারণ বা সমস্যা সমাধানের অপেক্ষায়। সু স্টর্ম ছিল আলাদা, আর আমি তাকে শ্রদ্ধা করতাম।’