শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের নির্দেশিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধনিয়া ইউনিয়নে বর্ণাঢ্য উদ্বোধন

তারেক রহমানের নির্দেশিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধনিয়া ইউনিয়নে বর্ণাঢ্য উদ্বোধন

তারেক রহমানের নির্দেশিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধনিয়া ইউনিয়নে  বর্ণাঢ্য উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১৩ জুন) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা  উপজেলা কৃষি  কর্মকর্তা  মোরশেদুল আলম

 

এ সময় উপস্থিত ছিলেন ধনিয়া ইউনিয়ন  বিএনপির  সাধারণ সম্পাদক কামরুল হাসান লাভলু হাওলাদার, ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো:বেলাল হোসেন , ভোলা সদর উপজেলার মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ ইমন হোসেন সহ যুবদল, শ্রমিক দল, মৎস্য দল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।


কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও খালপাড়ে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

মোঃ আজদ ,ভোলা