শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে হামলা, আসামী ছিনতাই

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে হামলা, আসামী ছিনতাই

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে হামলা, আসামী ছিনতাই

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে অভিযানকারিরা। এ সময় আটক করা আসামীকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। 
শনিবার (২০ জুন) বিকালে উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই জন আসামি কে গ্রেফতার করা হয়।  
 

জানাযায়, সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে  দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আশীষ চন্দ্র শীল (২৬) কে গাজাসহ গ্রেপ্তার করে। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর গ্রামের আনন্দ চন্দ্র শীলের ছেলে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।  
 

অপরদিকে দৌলতদিয়া পুড়াভিটার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদক সহ গ্রেফতার করে হ্যান্ডকাপ দেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় হ্যান্ডকাপ সহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে প্রত্যকক্ষদর্শীরা জানিয়েছেন।  
 

গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর হাসান খান বলেন, পুড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন আসামি কে মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । একজন আসামি কে ভ্রম্যমান আদালত পরিচলনা করে সাজা দেই। অপর আসামি ফয়সাল কে নগদ টাকা ও মাদক সহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাকে হ্যান্ডকাপ দেওয়ার পর পুড়াভিটার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সাল কে ছিনতাই করে নিয়ে যায়।  ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে।  এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি