রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুর কারাগারে ব্যবসায়ীর মৃত্যু

রংপুর কারাগারে ব্যবসায়ীর মৃত্যু

রংপুর কারাগারে ব্যবসায়ীর মৃত্যু


‎রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর।

স্থানীয়রা জানান, তাদের পারিবারিক একটি মামলায় গত বুধবার আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।