শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই যুগের অন্ধকার কাটল, শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো দুই গ্রামের শতাধিক পরিবার

দুই যুগের অন্ধকার কাটল, শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো দুই গ্রামের শতাধিক পরিবার

দুই যুগের অন্ধকার কাটল, শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো দুই গ্রামের শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামে দীর্ঘ প্রায় দুই যুগের বিদ্যুৎ বঞ্চনার অবসান ঘটেছে। উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামের শতাধিক পরিবারের মাঝে নতুন করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী এলাকায় নবনির্মিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের মতবিরোধের কারণে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্যোগ নেন। পরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রায় এক কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণের মাধ্যমে এসব পরিবারের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।
 

দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ সংযোগ পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বিদ্যুৎ সুবিধা পাওয়ার ফলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায় বলেন, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে তথ্য পাওয়ার পর তাঁর উদ্যোগ ও নির্দেশনায় বিদ্যুৎবঞ্চিত পরিবারগুলোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এক কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণসহ প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করে শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। এর মাধ্যমে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: