রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি আসলে কয়টি শিরোপা জিতেছেন

মেসি আসলে কয়টি শিরোপা জিতেছেন

মেসি আসলে কয়টি শিরোপা জিতেছেন


লিওনেল মেসি, ফুটবল জগতের এক কিংবদন্তি। প্রায় দুই যুগ ধরে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবলের মাঠ। তার ঐ বাঁ বায়ের জাদুতে ফুটবল ভক্তরা মোহিত হয়েছেন অসংখ্যবার। ঐ এক বাঁ পায়ের জাদুতেই তিনি লিখেছেন মহাকাব্য। ক্যারিয়ারজুড়ে যে কত শিরোপা জিতেছেন, তারও কোনো হিসেব নাই। তার ঝুলিতে শিরোপা ৪৭টি নাকি ৪৮ টি, তা নিয়েও রয়েছে নানা বিতর্ক।ইন্টার মায়ামির হয়ে সম্প্রতি এমএলএস কাপ জিতেছেন লিওনেল মেসি। এরপর থেকেই তৈরি হয়েছে একটা বিভ্রান্তি। মেসির ট্রফি আসলে কয়টা, তা নিয়েই মূলত তৈরি হয় বিভ্রান্তি। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স লিখেছে, এটা মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। আবার ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমও তাই লিখেছে। অন্যদিকে স্প্যানিশ ও ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি মেসির ৪৮তম শিরোপা। 
মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় পার করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। সেখানেই তিনি বেড়ে উঠেছেন, মহাতারকা হওয়ার গল্পটার শুরুও সেখান থেকেই। সেই ক্লাবটির হয়েই তিনি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন। বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ— মোট ৩৬টি শিরোপা। অন্যদিকে পিএসজির হয়ে জিতেছেন ২টি লিগ আ ও একটি কাপসহ মোট ৩টি শিরোপা।