রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে স্টোক জলিল নামের আরো এক প্রবাসীর মুতৃ হাই- কমিশনের সমবেদনা

মালদ্বীপে স্টোক জলিল নামের আরো এক প্রবাসীর মুতৃ হাই- কমিশনের সমবেদনা

মালদ্বীপে স্টোক জলিল নামের আরো এক প্রবাসীর মুতৃ হাই- কমিশনের সমবেদনা

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি :

মালদ্বীপের রাজধানী মালে নিজ বাসায় ঘুমের মধ্যে স্ট্রোকে ৫৪ বছর বয়সী আবদুল জলিল নামের এক প্রবাসী বাংলাদেশি মা/রা গেছেন। শনিবার (২৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

নিহত আবদুল জলিলের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের অন্তর্গত যাত্রাপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল গাফুর।

নিহতের নিকট আত্মীয় মো. জাকির আমাদের মালদ্বীপ প্রতিনিধিকে জানান, পরিবারের সুখের আশায় গত দেড় বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিল আবদুল জলিল। প্রথম তিন মাস বৈধভাবে বসবাস করলেও এর পর থেকে অবৈধ হয়ে যান। অবৈধ থাকা অবস্থায় মাঝে মধ্যে দেশটির বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও বেশিরভাগ সময় তাকে কাজহীন বা বেকার থাকতে হয়। যার কারণে সবসময় নানা মানসিক চাপে থাকতেন তিনি।

জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ঘুমোতে যান জলিল। পরে রাত ১২টার দিকে রুমমেট এসে ডাকাডাকি করলে জলিলের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুতই তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার বলেন, মৃ/ত এই প্রবাসী ভাইয়ের বিষয়ে আমরা অবগত আছি। আবদুল জলিলের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হাইকমিশনার।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা মালদ্বীপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার ম/র/দে/হ দেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাব।