শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

জাতীয় পর্যায়ে পালিত জলবায়ু পরিবর্তন সচেতনতা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬  উপলক্ষে পাবনার সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

পরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদান করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা সৃষ্টি এবং ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি