সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ

বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ

বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। প্রস্তাবিত এই মসজিদ নির্মাণের জন্য এরইমধ্যে বিপুল অনুদানের অর্থ জমা হয়েছেবাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর গত শনিবার (৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরের নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন। একইসঙ্গে স্টেনলেস স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স রাখা হয় সেখানে। তারপর থেকেই অনুদান আসছে। এছাড়া অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে অর্থ দান করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ রুপি এসেছে অনুদান হিসাবে। এগুলো গোনার জন্য ৩০ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবীরের বাড়িতেই চলছে এই বিশাল অর্থ গণনার কাজ। এখন পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে বলে জানা গেছে।