শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১০১টি হারানো (মিসিং) মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে।

অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থী ও বয়স্কসহ শতাধিক মোবাইল ফোনের মালিক উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এমন জনসেবামূলক উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও তিনি জানান। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: