মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহিত করা এবং পরীক্ষাকালীন প্রয়োজনীয় সহায়তা প্রদানই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ হাসান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ এজাদ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন মোল্লা, মাগুরা পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নবীর হোসেন এবং মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি।
এ সময় নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করা ছাত্রদলের সামাজিক ও মানবিক কার্যক্রমের একটি অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে খাবার পানি ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
