বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালির রোমে চ্যানেল আই-এর উদ্যোগে "মিট দ্য কমিউনিটি" অনুষ্ঠিত

ইতালির রোমে চ্যানেল আই-এর উদ্যোগে "মিট দ্য কমিউনিটি" অনুষ্ঠিত

ইতালির রোমে চ্যানেল আই-এর উদ্যোগে "মিট দ্য কমিউনিটি" অনুষ্ঠিত


জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল 'চ্যানেল আই, ইতালি'-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠান "মিট দ্য কমিউনিটি"। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ইতালিপ্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সকল অতিথি ও উপস্থিত সুধীজনদের সম্মানে এবং গভীর শ্রদ্ধায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের সুরের মধ্য দিয়ে পুরো মিলনায়তনে প্রবাসের মাটিতে দেশপ্রেমের এক অনবদ্য আবহ তৈরি হয়।
 

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ইতালিপ্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় করা এবং কমিউনিটির নানা সম্ভাবনা ও সমস্যার কথা বিশ্বমঞ্চে তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। তিনি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাঙালিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং চ্যানেল আই-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
 

'চ্যানেল আই ইতালি'-এর প্রতিনিধি মো: আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রবাসীদের সুখ-দুঃখ ও সাফল্যের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চ্যানেল আই দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ সেলিম, শাহ তাইফুর রহমান ছোটন, হুমায়ুন কবির, মোজাম্মেল হক মোল্লা, এবং মোঃ মনির ইসরাফিল বারিসহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ।
 

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাঞ্জল ও আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপনা করেন শিমুল রহমান। তাঁর সাবলীল ও নিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকেরা দারুণভাবে উপভোগ করেন।