বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীর কালুখালীতে চায়না দুয়ারী তৈরির কারখানায় অভিযান, ৫ লক্ষাধিক টাকার সরঞ্জাম জব্দ

রাজবাড়ীর কালুখালীতে চায়না দুয়ারী তৈরির কারখানায় অভিযান, ৫ লক্ষাধিক টাকার সরঞ্জাম জব্দ

রাজবাড়ীর কালুখালীতে চায়না দুয়ারী তৈরির কারখানায় অভিযান, ৫ লক্ষাধিক টাকার সরঞ্জাম জব্দ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কলসতলা চরে অবৈধভাবে পরিচালিত একটি চায়না দুয়ারী (ফিশিং নেট) তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজবাড়ীর বিচার বিভাগীয় কর্মকর্তাদের নেতৃত্বে এবং কালুখালী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
 

অভিযান সূত্রে জানা যায়, কলসতলা এলাকার ফরিদ, সাঈদ, নুরুল ও রাব্বীর মালিকানাধীন চায়না দুয়ারী তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুয়ারী তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় কারখানার মালিক ও সেখানে কর্মরত শ্রমিকরা পালিয়ে যান।
 

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ীর ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জজ ফারজানা দিবা, সহকারী জজ মেহবুবা মিসৌরী, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এবং স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর মো. তোফাজ্জেল হোসেন।
অভিযানে জব্দ করা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পরে হরিনবাড়ীয়া ঘাট এলাকায় নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি আটক বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি