বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার ১১টি গাছ

ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার ১১টি গাছ

ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার ১১টি গাছ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ি থেকে ১১টি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, আল আমিন দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করে আসছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির আঙিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং আল আমিনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

মোঃ আব্দুল্লাহ 
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি