কোনও মিশন তাঁর কাছে ইমপসিবল নয়।
একটি দৃশ্যে তিনি ৫০ তলার বিল্ডিং থেকে ঝাঁপ দিতে পারেন, অন্য দৃশ্যে একাই ১০০ ভিলেনের সঙ্গে লড়াই করতে পারেন। আবার রোমান্টিক চরিত্রেও তিনি অসাধারণ।
তিনি থমাস ক্রুজ ম্যাপোথার চতুর্থ, আমাদের চেনা টম ক্রুজ — হলিউডের অন্যতম উজ্জ্বল মুখ, একজন নিখুঁত পারফর্মার, দুর্দান্ত স্টান্টম্যান এবং সফল প্রযোজক।
স্কুলজীবনে অ্যাথলেট ছিলেন। রেসলিং-এ ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু হাঁটুর চোট তাঁকে অভিনয়ের দিকে ঠেলে দেয়।
প্রথম নাটক “IT”-তে অভিনয়ের পর ১৯৮১ সালে Endless Love ও Taps ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।
১৯৮৩ সালে 'Risky Business' ও 'All the Right Moves' দিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেন।
১৯৮৬-এর Top Gun তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।
এরপর একের পর এক ব্লকবাস্টার—
Rain Man, A Few Good Men, Jerry Maguire, Vanilla Sky, Minority Report, The Last Samurai, Collateral, War of the Worlds, Tropic Thunder, Jack Reacher প্রভৃতি।
১৯৯৬ থেকে শুরু করে Mission: Impossible সিরিজে এজেন্ট ইথান হান্ট হয়ে যেভাবে টম ক্রুজ পর্দায় চমক দেখিয়ে গেছেন, তা এককথায় ইতিহাস।
সম্মান ও স্বীকৃতি
* ৩টি Golden Globe Award জয়
* ৩টি Academy Award মনোনয়ন
* People Magazine কর্তৃক তিনবার "বিশ্বের ৫০ জন সুন্দরতম মানুষ"-এর তালিকায় স্থান
* Empire Magazine তাঁকে বিশ্বের ১০০ জন "সেক্সিয়েস্ট মুভি স্টার"-এর একজন হিসেবে স্বীকৃতি দেয়
* Forbes ও Premier Magazine তাঁকে ২০০৬ সালে "বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান তারকা" আখ্যা দেয়
প্রযোজক হিসেবেও সফল তিনি—
বিশ্বজুড়ে সাড়া জাগানো Mission: Impossible ফ্র্যাঞ্চাইজিটি প্রযোজনাও করেছেন তিনি নিজেই।
ব্যক্তিগত জীবনেও টম ক্রুজ অনন্য। তার শিকড় জার্মান, আইরিশ ও ইংরেজ বংশধারায় গাঁথা।
তার বাবা থমাস ম্যাপোথার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মাত্র ৪৯ বছর বয়সে।
তবে টমের জীবনে সব প্রতিকূলতাকে তিনি চ্যালেঞ্জে পরিণত করেছেন। পরিশ্রম, প্রতিভা আর অধ্যবসায় দিয়ে হয়ে উঠেছেন হলিউড কিংবদন্তি। জন্মদিনে টম ক্রুজ-কে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার প্রতিটি মিশন, প্রতিটি অভিনয় হোক আরও সার্থক ও সফল।