শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুধু নির্বাচন নয়, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হবে: মিঠু

শুধু নির্বাচন নয়, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হবে: মিঠু

শুধু নির্বাচন নয়, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হবে: মিঠু

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট প্রদান শেষে অভিনেতা বড়দা মিঠু বলেন, বর্তমান সময়ে শুধু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলে হবে না, চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, "শুধু নির্বাচন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে হবে, ভালো গল্পের সিনেমা নির্মাণ করতে হবে এবং শিল্পীদের নিয়মিত কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। শিল্পীরা যেন কাজের অভাবে বসে না থাকেন, সেই পরিবেশ তৈরি করা জরুরি।"

বড়দা মিঠু আরও বলেন, "এফডিসি একসময় ছিল দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র। আমরা চাই আবার সেই কর্মচাঞ্চল্য ফিরে আসুক। নতুন নতুন সিনেমার শুটিং হোক,

নির্মাতা-প্রযোজকরা বিনিয়োগে উৎসাহ পান এবং শিল্পী, কলাকুশলী ও প্রযুক্তিবিদরা নিয়মিত কাজের সুযোগ পান।"

তিনি বলেন, "শিল্পী সমিতির নেতৃত্বে যারা আসবেন, তারা যেন শুধু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকেন। শিল্পীদের কল্যাণ, চিকিৎসা, সংকটের সময় পাশে দাঁড়ানো এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হওয়া উচিত তাদের প্রধান লক্ষ্য।"

সবশেষে তিনি বলেন, "চলচ্চিত্র শিল্প বাঁচলে শিল্পীরা বাঁচবেন। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে চলচ্চিত্রের স্বার্থে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমাদের চলচ্চিত্র আবার তার হারানো গৌরব ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি