দিনাজপুরের হিলিতে সড়কের একপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হিলির সাতকুড়ি এলাকায় সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো মালিককে পাওয়া যায়নি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সংবাদ পাই যে, কে বা কারা বিপুল পরিমাণ চোরাই মালামাল সড়কের পাশে ফেলে রেখে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করি। পরে আশপাশের লোকজনের কাছে মালামালের মালিক সম্পর্কে জানতে চাওয়া হলেও কেউ কোনো তথ্য দিতে পারেনি। ঘটনাস্থলেও কোনো মালিককে পাওয়া যায়নি। তাই বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বস্তাগুলোর বেশিরভাগই ছোলার, আর সরিষার পরিমাণ তুলনামূলক কম। কয়েকটি বস্তা ছেঁড়া-ফাটা অবস্থায় রয়েছে। আমরা মালামালের প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা করছি। মালিকের সন্ধান না পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
