মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ আজ সন্ধ্যায়

শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ আজ সন্ধ্যায়

শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ আজ সন্ধ্যায়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে নতুন নেতৃত্বকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ। অনুষ্ঠানকে কেন্দ্র করে এফডিসিতে উপস্থিত থাকবেন দেশের চলচ্চিত্রের বহু অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নির্বাচনে জয়ী সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আজ আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। শপথের মধ্য দিয়েই আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তারা।

নির্বাচনে সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ২১৬ ভোট (নির্বাচিত), ডিএ তায়েব ২৬০ ভোট (নির্বাচিত), নূতন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, এই পদে রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠিক সম্পাদক পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট এবং সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।