বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পাকুন্দিয়া উপজেলা, পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পাকুন্দিয়া ঈদগাহ মাঠে ১ সেপ্টেম্বর এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মো: তৌফিকুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি)
মো: আতিকুর রহমান মাসুদ (যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি)
মো: কামাল উদ্দিন - ভি পি কামাল (যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি)
মো: মাহমুদুজ্জামান রিফন (যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি)
মো: আ: ছাত্তার (যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি)
মো: রফিকুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি, পাকুন্দিয়া পৌর বিএনপি)
মো: সিদ্দিক হোসেন রিপন (সাংগঠনিক সম্পাদক, পাকুন্দিয়া পৌর বিএনপি)
মো: লিমন মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক, পাকুন্দিয়া পৌর বিএনপি)
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকুন্দিয়া পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম সুজন। আলোচনা সভায় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া প্রতিনিধি ।