মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ

অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ

অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ


বাংলা সিনেমা-সিরিজের গণ্ডি পেরিয়ে বলিউডে জায়গা করে নেওয়া ভারতীয অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

‘দ্য ওয়াল’ বুধবার জানিয়েছে, দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে এই অভিনেতাকে ভর্তি করা হয়েছে।

রাজেশের অসুস্থ হওয়ার খবর আসে মঙ্গলবার। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হায়দরাবাদ থেকে কলকাতায় ফ্লাইটে করে ফেরার পথে এক বিপত্তি ঘটে। ফ্লাইটের মধ্যেই রাজেশের পায়ে কোনো একটি পোকা কামড় দেয়। যার ফলে পা ফুলে যায়। সেখান থেকে সংক্রমণ হয়ে যায়।

সুদীপার ভাষ্য, রাজেশের ডায়াবেটিস থাকার কারণে সেই সংক্রমণ ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে। শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কলকাতার ‘পারমিতার একদিন’, কাকাবাবু সিরিজের ‘মিশর রহস্য’ ছাড়াও বলিউডে ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘মিশন রানীগঞ্জ’সহ আরও কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।