শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ টালীউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরীর শুভ জন্মদিন

আজ টালীউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরীর শুভ জন্মদিন

আজ টালীউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরীর শুভ জন্মদিন

আজকের দিনে জন্মেছিলেন ওপার বাংলার গুণী ও জনপ্রিয় চিত্রাভিনেতা টোটা রায়চৌধুরী।
টোটার আসল নাম পুষ্পরাগ রায়চৌধুরী।
জন্ম: ৯ জুলাই, ১৯৭৬ | কলকাতা
আজ তিনি ৫০ বছরে পা রাখলেন। বয়স তাঁর কাছে নিছকই একটি সংখ্যা, কারণ আজও তিনি সমান প্রাণবন্ত, কর্মঠ ও অভিনয়ে সাবলীল।
পড়াশোনা করেছেন পশ্চিমবঙ্গের কার্শিয়াং-এর বিখ্যাত গোথেলস মেমোরিয়াল স্কুলে। ছাত্রাবস্থায়ই তিনি নৃত্য ও অভিনয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিতে শুরু করেন।


মাত্র কলেজের প্রথম বর্ষে পড়াকালীন (১৯৯৩ সাল) অভিনয় জগতে তাঁর অভিষেক হয় পরিচালক প্রভাত রায়-এর ‘দুরন্ত প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে। সেখান থেকেই শুরু এক দীর্ঘ ও বৈচিত্র্যময় পথচলা।
সার্থকভাবে তিনি অভিনয় করেছেন বাংলা সিনেমা ও টেলিভিশনের বহু উল্লেখযোগ্য চরিত্রে— কখনও নায়ক, কখনও খলনায়ক, আবার কখনও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে। অভিনয়ে তাঁর আত্মপ্রকাশ যেমন নিঃশব্দ, তেমনি নিঃশব্দেই তিনি হয়ে উঠেছেন সময়ের সেরা অন্যতম অভিনেতা।
উল্লেখযোগ্য চলচ্চিত্র:


চোখের বালি (ঋতুপর্ণ ঘোষ), শুভ মহরৎ, আবর্ত, অংশুমানের ছবি, পদক্ষেপ, শূন্য এ বুকে, দ্য গ্রেট ইন্ডিয়ান মর্ডার (ওটিটি), রক্তবীজ, পাঠান (হিন্দি, শাহরুখ খানের বিপরীতে)
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক:
এখানে আকাশ নীল, মুখোশ মানুষ, তারানাথ তান্ত্রিক, আন্দোলন, ফুটবল, ইঙ্গিত, এই ঘর এই সংসার, শ্রীময়ী (স্টার জলসা)


আধুনিক বাংলা ও হিন্দি চিত্রজগতের এক অনন্য পরিচিত মুখ তিনি, যিনি অনায়াসে ভাষা ও প্রেক্ষাপট অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী অভিনেতা হিসেবে।
আজকের এই বিশেষ দিনে টোটা রায়চৌধুরীর জন্য কাঁটাতারের এপার থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ।
শুভ জন্মদিন টোটা রায়চৌধুরী।