শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শুভ জন্মদিন

আজ জন্মদিন ভারতের অন্যতম গৌরব, বিশ্বখ্যাত অভিনেত্রী, প্রযোজক, গায়িকা, লেখিকা ও মানবহিতৈষী প্রিয়াঙ্কা চোপড়ার।
তিনি ১৯৮২ সালের ১৮ জুলাই ভারতের বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ডাঃ অশোক চোপড়া ও মাতা ডাঃ মধু চোপড়া – দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন। বাবার পাঞ্জাবি এবং মায়ের ঝাড়খণ্ডী পারিবারিক পটভূমি নিয়ে তিনি বড় হয়েছেন ভিন্নধর্মী এক সাংস্কৃতিক পরিবেশে।

 

সামরিক পরিবারে জন্ম নেওয়ায় প্রিয়াঙ্কার শৈশব কেটেছে ভারতের বিভিন্ন শহরে – দিল্লি, চণ্ডীগড়, আম্বালা, লাদাখ, লখনউ, বেরেলি ও পুনেতে। তিনি লখনউয়ের লা মার্টিনিয়ার গার্লস স্কুল এবং বেরেলির সেন্ট মারিয়া গোরেটি কলেজে পড়াশোনা করেন।
মাত্র ১৩ বছর বয়সে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস ও আইওয়াতে বিভিন্ন স্কুলে পড়েছেন। ম্যাসাচুসেটসে থাকাকালীন তিনি থিয়েটার প্রোডাকশন ও ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজিক ও কোরাল গানে প্রশিক্ষণ নেন।


মাত্র ১৮ বছর বয়সে তিনি মিস ওয়ার্ল্ড ২০০০-এর মুকুট জয় করেন এবং সেখান থেকেই শুরু হয় তার অসাধারণ যাত্রা। এরপর তিনি হয়ে উঠেছেন বলিউড ও হলিউডের অন্যতম প্রভাবশালী তারকা।
তার অভিনয়জীবন শুরু হয় ২০০২ সালে তামিল ছবি ঠামিজান দিয়ে এবং বলিউডে আত্মপ্রকাশ ঘটে ২০০৩ সালে দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই দিয়ে।


‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘অ্যায়তরাজ’, ‘ফ্যাশন’, ‘কামিনে’, ‘বরফি!’, ‘ম্যারি কম’, ‘বাজীরাও মাস্তানী’ সহ বহু স্মরণীয় সিনেমায় তার অনবদ্য অভিনয় ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়।
প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার।
২০১৬ সালে তিনি ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী অর্জন করেন।
তিনি টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় অন্তর্ভুক্ত হন, ফোর্বস ও বিবিসি-র ক্ষমতাধর নারীদের তালিকাতেও জায়গা করে নেন।


আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা প্রশংসিত। আমেরিকান সিরিজ Quantico তাকে বিশ্বদরবারে এনে দেয় ব্যাপক পরিচিতি।
২০১৮ সালের ১ ডিসেম্বর ভালোবেসে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বর্তমানে তারা লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তাদের একমাত্র কন্যা মালতী ম্যারি চোপড়া জোনাস আলো করে আছে তাদের সংসার।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে গত এক যুগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরলস কাজ করে চলেছেন। তার ভাষায়,


“শুভেচ্ছাদূত হিসেবে এই দীর্ঘ পথ চলায় আমি অনেক অভাবনীয় শিশুদের সঙ্গে মেলার সুযোগ পেয়েছি। সেগুলো আমার জীবনের অন্যতম সুন্দর সময়।”
তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন আদর্শ রোল মডেল যিনি নারী ক্ষমতায়ন, সামাজিক দায়বদ্ধতা ও বিশ্বজনীন মানবতার প্রতিনিধিত্ব করে চলেছেন।

জন্মদিনে রইল প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তিনি যেন আরও বহুদূর এগিয়ে যান,  বিশ্বমঞ্চে নারীশক্তির এক উজ্জ্বল প্রতীক হয়ে থাকুন চিরকাল।