মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় বিয়ে বিতর্ক : আমিরকে হ*ত্যা করলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা

তৃতীয় বিয়ে বিতর্ক : আমিরকে হ*ত্যা করলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা

তৃতীয় বিয়ে বিতর্ক : আমিরকে হ*ত্যা করলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা

বলিউড অভিনেতা সালমান খানের পর এবার অভিনেতা আমির খানকে হুমকির অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। আমিরের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে পরিচিত এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলেন। পোস্টে দাবি করা হয়, এ ধরনের কর্মকাণ্ড তারা মেনে নেবে না এবং অভিনেতাকে এর পরিণতি ভোগ করতে হবে।

তবে এনডিটিভি জানিয়েছে, ওই পোস্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে আমিরের তৃতীয় বিয়ে ঘিরে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে অভিনেতাকে কটাক্ষ করে মন্তব্য করেন। পরে অযোধ্যার ধর্মীয় নেতা জগৎগুরু পরমহংস আচার্য আরও বিতর্কিত বক্তব্য দিয়ে ঘোষণা করেন, আমির খানকে হত্যা করতে পারলে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ওই ব্যক্তির আইনি লড়াইয়ের খরচও বহনের ঘোষণা দেন তিনি। তাঁর এই বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।