মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ একজন উদ্যোক্তা, প্রাক্তন অভিনেত্রী, এবং বর্তমানে সঞ্জয় দত্ত প্রোডাকশনের সিইও মান্যতা দত্তের শুভ জন্মদিন

আজ একজন উদ্যোক্তা, প্রাক্তন অভিনেত্রী, এবং বর্তমানে সঞ্জয় দত্ত প্রোডাকশনের সিইও মান্যতা দত্তের শুভ জন্মদিন

আজ একজন উদ্যোক্তা, প্রাক্তন অভিনেত্রী, এবং বর্তমানে সঞ্জয় দত্ত প্রোডাকশনের সিইও মান্যতা দত্তের শুভ জন্মদিন

“সাহস, সহনশীলতা আর আত্মসম্মান—এই তিন গুণে গড়া এক সংগ্রামী নারী” দিলনওয়াজ শেখ, যিনি বলিউডে মান্যতা দত্ত নামেই অধিক পরিচিত, তাঁকে জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধাভরা অভিনন্দন।

একজন উদ্যোক্তা, প্রাক্তন অভিনেত্রী, এবং বর্তমানে সঞ্জয় দত্ত প্রোডাকশনের সিইও—মান্যতা কেবল একজন তারকা পত্নী নন, বরং নিজস্ব পরিচয় ও সংগ্রামে গড়ে তোলা এক সফল নারীর নাম।

মুম্বাইতে এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া দিলনওয়াজ শেখ বেড়ে ওঠেন দুবাইতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের সময় তিনি নাম বদলে নেন সারা খান।


২০০৩ সালে প্রকাশ ঝা-র জনপ্রিয় চলচ্চিত্র ‘গঙ্গাজল’-এ একটি আইটেম ডান্স করে বলিউডে আলোচনায় আসেন। পরে নিজেকে পরিচিত করেন 'মান্যতা' নামে।

সত্যি বলতে, তিনি সফল অভিনেত্রী হতে চেয়েছিলেন, কিন্তু বলিউডের মূল স্রোতে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি।
অভিনেতা সঞ্জয় দত্ত যখন তার সি-গ্রেড ফিল্ম Lovers Like Us-এর স্বত্ব ২০ লক্ষ টাকায় কেনেন, তখনই তাদের প্রথম সাক্ষাৎ।
এক সময় সঞ্জয় নাদিয়া নামে এক জুনিয়র শিল্পীর সঙ্গে সম্পর্কে থাকলেও, মান্যতার সহজ-সরল ব্যবহার, গৃহকর্ত্রীসুলভ আচরণ ও নিঃস্বার্থ ভালোবাসায় তিনি ধীরে ধীরে সঞ্জয়ের হৃদয়ে স্থান করে নেন।

 

৭ ফেব্রুয়ারি, ২০০৮ – গোয়ার এক নিভৃত অনুষ্ঠানে সঞ্জয় দত্ত ও মান্যতা দত্ত বিয়ে করেন। পরে আদালতে বিবাহের বৈধতার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করে আর্য সমাজ পদ্ধতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন মান্যতা।
২০১০ সালের ২১ অক্টোবর মান্যতা যমজ সন্তান শাহরান ও ইকরা-র মা হন। সঞ্জয়-মান্যতার সংসার এখন দুই সন্তানের ভালোবাসায় ভরা এক সুখী গৃহকোণ।

বিয়ের পরপরই মান্যতা পড়েন নানা বিতর্কের মুখে। এক ব্যক্তি নিজেকে তার ‘স্বামী’ দাবি করে হাজির হন, মামলা করেন। তিনি বলেন, ডিভোর্স হয়নি এবং তাঁদের সন্তানও রয়েছে।

কিন্তু মান্যতা দৃঢ়তার সঙ্গে আদালতে জানান—২০০৩ সালেই তিনি ডিভোর্স নিয়েছেন, এবং আদালত মিরাজের দাবি খারিজ করে দেয়।
এই সময়েও সঞ্জয় এক মুহূর্তের জন্যও স্ত্রীর পাশে থেকে সরে যাননি। জীবনের নানা সংকট, জেল-পর্ব কিংবা সঞ্জয়ের ক্যানসার যুদ্ধ—প্রতিটি কঠিন সময়ে ছায়াসঙ্গীর মতো মান্যতা থেকেছেন স্বামীর পাশে।


৪৭ বছর বয়সে মান্যতা শুধু একজন তারকা স্ত্রী নন—তিনি একজন সংগ্রামী মা, দৃঢ়চেতা নারী এবং বলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থার সফল CEO।

আজ এই বিশেষ দিনে, একজন নারী হিসেবে তাঁর জীবনসংগ্রাম, ভালোবাসা, আত্মত্যাগ আর পারিবারিক দৃঢ়তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
শুভ জন্মদিন মান্যতা দত্ত। আপনার পথচলা আরও দীপ্ত হোক।