মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী, জানালেন মৌ

জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী, জানালেন মৌ

জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী, জানালেন মৌ

একজন শিল্পী হওয়ার আগে একজন মানুষ হিসেবে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেছেন, আমি খুব সুশৃঙ্খল জীবনযাপন করেছি, সেটার ফলও পেয়েছি। আমার সন্তানদেরও সবসময় ডিসিপ্লিন মেনে চলতে বলেছি।

সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

অভিনেত্রী মৌ বলেন, জীবনে শৃঙ্খলা না থাকলে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। শিল্পীদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। শর্টকাটে সাফল্য আসে না। সাফল্য আসে সময়, ভালো কাজ এবং দর্শকের ভালোবাসার সমন্বয়ে। আমি সেরা হওয়ার কথা বলব কী করে? আমি শুধু আমার কাজ করে গেছি। শর্টকাটে কোনো কিছুরই সাফল্য আসে বলে আমি মনে করি না।

বড় শিল্পীদের উদাহরণ টেনে মৌ বলেন, যাদের তিনি দীর্ঘদিন ধরে সফল হতে দেখেছেন, তাদের প্রায় সবাই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন। নিজের পরিবার থেকেই তিনি এই অভ্যাস পেয়েছেন। 

প্রবীণ অভিনেতা আজিজুল হাকিমের উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, তার সঙ্গে কাজ করার সময় তিনি সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দেখেছেন এবং কখনো বিশৃঙ্খল আচরণ লক্ষ্য করেননি।

বর্তমান সময়ের বিনোদন জগত নিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, এখন আগের তুলনায় সুযোগ অনেক বেড়েছে। যদিও প্রতিযোগিতাও অনেক বেশি, তারপরও যারা ভালো কাজ করবেন, তারা শত চ্যানেলের ভিড়েও নিজেদের যোগ্যতায় দর্শকের নজরে আসবেন।